ঢাকাMonday , 18 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিশু নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকার দয়াগঞ্জে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আরাফাত নামে পাঁচ মাসের এক শিশু নিহত হয়েছে।
সোমবার ভোরে দয়াগঞ্জে স্বজনদের বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন আরাফাতের মা আকলিমা বেগম।
জানা গেছে, আরাফাতকে নিয়ে বাসায় ফেরার পথে হঠাৎ ২/৩ জন ছিনতাইকারী রাস্তায় এসে আকলিমা বেগমের ব্যাগ ধরে টান দেয়। এ সময় আরাফাত নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকলিমা বেগম বলেন, ছিনতাইকারীরা আমার ব্যাগ নিয়ে গেছে, যাক। কিন্তু ওরা আমার ফুটফুটে শিশুটাকে নিয়ে গেল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
এদিকে গেন্ডারিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, তিনি শিশুর মৃত্যুর সংবাদ শুনেছেন। তবে ঘটনাটি তার এলাকায় কি-না নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।