ঢাকাSunday , 17 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : জেলার সদর উপজেলার বিল গজাড়িয়া গ্রামে গরু চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। রোববার ভোরে এই ঘটনা ঘটে।নিহতের নাম রাসেল শেখ (৩৯)। পেশায় সে ট্রাক চালক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাতে ১০/১২ জনের একদল চোর এলাকার জলিল মুন্সির বাড়িতে প্রবেশ করে। এ সময় জলিল মুন্সি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে চোরের দলটি পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকচালক রাসেল এলাকাবাসীর হাতে ধরা পড়ে। পরে এলাকাবাসী গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত ট্রাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।