ঢাকাSunday , 17 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে আগুনে পুড়েছে ৩৩টি বসতঘর

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : জেলার কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় রোববার সকালে এক অগ্নিকাণ্ডে ৩৩টি বসতঘর ও মালামাল পুড়েছে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার কবিরুল ইসলাম জানান, সকাল পৌনে ৬টার দিকে রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে পূর্বচান্দরা এলাকার মাসুদ আলম সোহেলের টিনের তৈরি ভাড়া বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ওই বাড়ির পাশে থাকা তার ভগ্নীপতি কবিরের ভাড়া বাড়িসহ অন্য বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ৩৩টি ঘর ও মালামাল পুড়ে গেছে।