ঢাকাSaturday , 16 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে কুড়াল দিয়ে কুপিয়ে যুবককে হত্যা

Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়াল দিয়ে কুপিয়ে আনিছুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক সুজনকে (২৫) আটক করেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার রহিমানপুর মাদ্রাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান (৪০) ও ঘাতক সুজন (২৫) দুজনেরই বাড়ি সদর উপজেলার রহিমানপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রহিমানপুর মাদ্রাসা বাজারে আনিছুর ও সুজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটকাটি হয়। এক পর্যায়ে সুজন কুড়াল দিয়ে আনিছুরকে কোপাতে থাকে। স্থানীয়রা আনিছুরকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এদিকে স্থানীয়রা সুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ঠাকুরগাঁও থানার ওসি (অপারেশন) সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।