ঢাকাSaturday , 16 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজয়ে দেশব্যাপী উৎসবের আমেজ

Link Copied!

নিউজ ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
ফরিদপুর : শনিবার সকালে শহরের গোয়ালচামট এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে ৭১ এর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়। সেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
কুষ্টিয়া : সকাল ৬টা ৪১মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনিসহ পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। সকালে জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধারা, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ পর্যায়ক্রমে পুষ্পার্ঘ অর্পণ করেন।
ময়মনসিংহ : পাটগুদাম ব্রিজ মোড় এলাকার মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন ধর্মমন্ত্রীসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ফুল দিয়ে দিবসের সূচনা করেন। এছাড়া ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, বাংলাদশে মৎস গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এর পরে একে একে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি. এম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটুসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সর্বস্তরের জনসাধারণ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নোয়াখালী : বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে ফুল দিয়ে জেলা প্রশাসনসহ সর্বস্তরের লোকজন শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া শ্রদ্ধা নিবেদন করে জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, নোয়াখালী প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
সাতক্ষীরা : শনিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সেখানে কুচকাওয়াজ ও শরীরচর্চা পরিদর্শন করা হয়।