ঢাকাFriday , 15 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ছাদে বসা ট্রেনযাত্রীর মৃত্যু, আহত ৩

Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁনওগাঁয় রানীনগর ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। তারা ট্রেনের ছাদে ছিলেন। শুক্রবার ( ১৫ ডিসেম্বর ) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি রানীনগর অতিক্রম করার সময় ওভার ব্রিজের সঙ্গে যাত্রীদের এই দুর্ঘটনা ঘটে।
সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল হক ডালিম ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহত একজনের লাশ সান্তাহার স্টেশনে নামানো হয়েছে। আহত তিন জনকে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তবে এখনও কারও নাম-ঠিকানা পাওয়া যায়নি।