ঢাকাThursday , 14 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে দম্পতির লাশ উদ্ধার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলায় পাকুড়িয়া গ্রামের বাসিন্দা আবদুল মান্নান (৪৫) ও তার স্ত্রী কাজলী বেগম (৩৫)।
বৃহস্পতিবার দুপুরে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, রাত ২টার দিকে পরিবারের সদস্যরা অসুস্থ কাজলী বেগমের চিৎকার শুনতে পান। এরপর তার ছেলেসহ এলাকার লোকজন কাজলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে নেওয়ার পর চিকিৎসক জানান, কাজলী মারা গেছেন। এরপর ওই নারীর লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এদিকে রাতে কাজলীর স্বামী আবদুল মান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছে তার লাশ ঝুলতে দেখেন। এরপর খবর পেয়ে পুলিশ দুটি লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, আবদুল মান্নান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার স্ত্রীর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে দুটি লাশেরই ময়নাতদন্ত করা হচ্ছে।
ওসি বলেন, এই দম্পতির কোনো কলহ ছিল না। আবার কাজলী বেগম অসুখ-বিসুখেও ভুগতেন। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। দম্পতির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।