ঢাকাThursday , 14 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক

Link Copied!

বরিশাল প্রতিনিধি : বরিশালে ঘুষ নেওয়ার সময় ১০ হাজার টাকাসহ সেটেলমেন্ট অফিসের এক পেশকারকে হাতেনাতে আটক করেছে দুদক। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার সময় বরিশালের সহকারী সেটেলমেন্ট অফিস থেকে পেশকার আবু বকর সিদ্দিককে আটক করেছে দুদক।
বরিশালের কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আতাউর রহমান জানান, বরিশাল নগরীর আব্দুল মান্নান সম্প্রতি জমির পর্চা আনার জন্য সহকারী সেটেলমেন্ট অফিসে যান। পেশকার আবু বকর সিদ্দিক পর্চার জন্য মান্নানের কাছে ১ লাখ টাকা দাবি করেন। এ নিয়ে দর কষাকষির পরে ১০ হাজার টাকায় রাজি হন পেশকার সিদ্দিক। বিষয়টি বরিশাল দুদককে লিখিতভাবে জানান আব্দুল মান্নান। আজ সকালে এই বাবদ ঘুষের টাকা নেওয়ার সময় পেশকার আবু বকর সিদ্দিককে হাতে-নাতে আটক করে দুদক। তাকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।