ঢাকাThursday , 14 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার একটি নির্মাণাধীণ মসজিদে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. মোতালেব মিয়া (৬০)। তার বাড়ি ময়মনসিংহে। তিনি ভোগড়া এলাকায় থেকে পরিত্যক্ত মাল কুড়িয়ে বিক্রি করতেন।
জয়দেবপুর থানার আফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মোতালেব মিয়া গত কয়েকদিন ধরে ভোগড়া সরকারবাড়ি এলাকার নির্মানাধীণ মসজিদে রাতে ঘুমাতেন। ভোরে ওই মসজিদের মোয়াজ্জিন ফজরের আজান দিতে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেন। বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।