ঢাকাWednesday , 13 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ৫ চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পাটগ্রাম উপজেলা সদরের মৃত আব্দুল কাদেরের ছেলে রেজওয়ান কবীর সোহাগ (৩০), একই এলাকার একাব্বর আলীর ছেলে সাইজুল হক (৩৯), আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান (৩৩) ও একই উপজেলার বাউরা এলাকার মিজানুর রহমানের ছেলে ডা. আরিফুজ্জামান আরিফ (২৭)। লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈনুল হক জানান, সদর থানায় মোটরসাইকেল চুরির একটি মামলা তদন্ত করতে চোর চক্রটির মূলহোতা মিজানুর ও সাইজুলকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে, রেজওয়ান ও আরিফকে মোটরসাইকেলসহ আটক করা হয়।