ঢাকাWednesday , 13 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ নিহত ৫

Link Copied!

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার দুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশু ও নারী নিহত হয়েছেন। এসময় আহত হন ২০জন। কালিহাতীতে একই সময়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মারা যান। এদিকে নসিংদীতে সকালে ট্রাকের ধাক্কায় নারী এবং বগুড়ার কাহালুতে দুপুরে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নরসিংদী : সদর উপজেলার ভেলানগর মহল্লার কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেনের ছেলে কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রাসেল সকালে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য রিকশা দিয়ে স্কুলে যাচ্ছিল। এসময় একটি পিকআপ রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে স্কুলছাত্র রাসেল রিকশা থেকে ছিটকে রাস্তার উপর পরে যায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মির্জাপুর (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ধেরুয়া নামকস্থানে দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে শিশু ও নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গুরুতর অবস্থায় ১০জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- টাঙ্গাইল সদরের আদালতপাড়ার খন্দকার আতোয়ার রহমানের স্ত্রী খন্দকার পারভীন আক্তার (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের দীপক চন্দ্র সুত্রধরের তিন বছরের শিশুপুত্র সকাল চন্দ্র সুত্রধর। মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান পাটোয়ারী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কালিহাতী (টাঙ্গাইল) : বাস চাপায় লিপি আক্তার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ইছাপুর ব্রিজের কাছে দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ইছাপুর গ্রামের সাইদুল হকের স্ত্রী। কালিহাতী থানার ওসি দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কাহালু (বগুড়া) : উপজেলার কালিয়ারপুকুর নামকস্থানে দুপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক জিল্লুুর রহমান (৬৮) ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে বলে জানা গেছে। কাহালু থানার এসআই দুলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।