ঢাকাWednesday , 13 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার কদমতলা লোহার ব্রিজসংলগ্ন স্থানে একটি নাইট কোচ অটোবাইককে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চৌধুরাণী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি উপজেলার কদমতলা লোহার ব্রিজসংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন নিহত হয়। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার পশ্চিম দেবু গ্রামের আহম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন দুর্ঘটনায় হতাহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।