ঢাকাTuesday , 12 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ জেলা শহরের পাশের লেক পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। এ সময় তারা অবৈধ স্থাপনা ভেঙে গাড়িতে তুলে নেয়। এরপর পাচুরিয়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে দুই শতাধিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জলিলসহ পৌর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। দীর্ঘ দিন ধরে এসব এলাকায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চলাচল ও পার্কে ঘোরার সময় ব্যাপক সমস্যায় পড়তে হতো। এর আগে এসব অবৈধ স্থাপনা সড়িয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়।