ঢাকাTuesday , 12 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : জেলার পটিয়া থানার মনসা বাদামতল এলাকা থেকে ২৫০০ পিস ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে চট্টগ্রাম অভিমুখে আসার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো. রফিক (১৮) ও আনিস উল্লাহ।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) মো. জিল্লার রহমান ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, উখিয়া থেকে ইয়াবাসহ কয়েকজন রোহিঙ্গা চট্টগ্রামে আসার খবর পেয়ে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এই সময় পটিয়া মনসা এলাকা থেকে দুই রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের পটিয়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।