ঢাকাMonday , 11 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা রেললাইন সংলগ্ন এলাকা থেকে আবদুল আলিম (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে। মরদেহের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি কন্টেইনার ভর্তি চোলাই মদ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পটিয়া থানার এসআই বাসু দেবনাথ জানান, পিঠে গুলিবিদ্ধ অবস্থায় আবদুল আলিমের লাশ উদ্ধার করা হয়েছে। পটিয়া চট্টগ্রাম-দোহাজারি রেললাইনের পাশের একটি মেঠোপথের পাশে তার লাশ পাওয়া যায়। লাশের পাশে খড় দিয়ে চাপা দেওয়া পাঁচটি বড় কনটেইনারে চোলাই মদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মদ ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের গোলাগুলিতে আবদুল আলিম নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে মাতা তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।