ঢাকাMonday , 11 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আগুনে পুড়েছে দুটি ঝুটের গুদাম

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় দুটি ঝুটের গুদাম পুড়ে গেছে। রোববার দিবাগত মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করে সোমবার সকালে আগুন নেভায়।
গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, রাত ৩টার দিকে দেওলিয়াবাড়ি এলাকায় মাহফুজ ও উজ্জ্বল মিয়ার মালিকানাধীণ দুটি ঝুট গুদামে আগুন লাগে। কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় সোমবার সকাল ৯টার দিকে আগুন নেভানো হয়। তবে তার আগেই গুদামে থাকা ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।