ঢাকাSunday , 10 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : জেলার কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। রোববার সকালে এই ঘটনা ঘটে। আব্দুল কাদের সিরাজগঞ্জের কামারখন্দ থানার মেঘাই বর্ধঘাট এলাকার গোলবার হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈরের লতিফপুর বটতলায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের সহকর্মী মো. আব্দুর রাজ্জাক জানান, কাদের কালিয়াকৈর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। আজ সকাল সোয়া ৮টার দিকে ডাইনকিনি এলাকার একটি ময়লার ড্রেন পরিষ্কার করতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন নাহার জানান, সকাল পৌনে ৯টার দিকে আব্দুল কাদেরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।