ঢাকাSunday , 10 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ওএমএসের ১৭৬ বস্তা চাল জব্দ

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ওএমএসের ১৭৬ বস্তা চালসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর শালবাগান এলাকা থেকে বোয়ালিয়া থানা পুলিশ ট্রাকসহ চালগুলো জব্দ করে। এ সময় আটক করা হয় ট্রাকের চালক ফিরোজকে।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই চালগুলো আটক করে পুলিশ। চালগুলো রাজশাহী সদর খাদ্য গুদাম থেকে বের করে নগরীর বহরমপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো আটক করে পুলিশ। সঙ্গে ট্রাক চালক ফিরোজকেও আটক করা হয়।
ওসি আরো জানান, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল আছে। সরকারি খাদ্য গুদাম থেকে চালগুলো বের করে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। ডিলারকেও আটকের চেষ্টা চলছে।