ঢাকাSunday , 10 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ব্যাংকে আগুন, নৈশপ্রহরীর মৃত্যু

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় মসজিদ মার্কেট এলাকাস্থ ইউসিবি ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় দগ্ধ হয়ে রিয়াজ সেলিম নামে ব্যাংকের নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে ১০তলা ভবনের তিন তলাস্থ ইউসিবি ব্যাংকের ভেতরে এই আগুন লাগে। আগুনের ভয়ে ভবনে থাকা লোকজন ছাদে আশ্রয় নেয়।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, ফতুল্লা ও ঢাকাসহ ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।