ঢাকাSunday , 10 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার যোগারচর ও সরাতৈলে এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, সকালে রংপুর থেকে ঢাকাগামী মীম পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈলে পৌঁছলে নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গগামী চিনামাটিবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারীসহ দুজন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন।
পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে ভোরে একই মহসড়কে কালিহাতীর যোগারচরে মানসিক ভারসাম্যহীন এক যুবক রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপা পড়ে নিহত হয়।