ঢাকাSaturday , 9 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পোষা পাখি-প্রাণীর মেলা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে পোষা পাখি, কবুতর, সৌখিন মাছ এবং পোল্ট্রি প্রাণীর প্রদর্শনী ও মেলা।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবার বাহার, প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন প্রমুখ।
মেলায় বিভিন্ন প্রজাতির ৩০০টি পোষা পাখি, ২৫০টি সৌখিন কবুতর, ২০টি রেসার কবুতর এবং ৩০টি হাই ফ্লাইয়ার কবুতর প্রদর্শিত হয়। মেলায় প্রদর্শিত পাখিদের মধ্যে রয়েছে, বাজেরিগার, কুনোর, লরি, ককাটাইল, ফিঞ্চ, জাভা, কাকাতুয়া, ম্যাকাও, ব্লু-হেডেড ম্যাকাও, কেকালিনা কাকাতুয়া, গ্রে-প্যারট, র‌্যাম্প, ক্রিমসন, ভেলিট কুনোর, রুবিনো, রোজিলা, মিলি রোজেলা, ক্লু-ক্রাউন কুনোর, রেডলরি ও ক্যাটরিন লরি ইত্যাদি।
মেলায় প্রদর্শিত কবুতরের মধ্যে অন্যকতম- কবুতর কিং, লাহোরি, জেকোবিন, বোখারা, আমেরিকান ফেনটেইল, হাউজ পিজিওন, পোমারিয়ান পোটার, ফিন্ডব্যাক, সর্ট ফেইস, লং ফেইস, হোয়াইট টপ বোখারা, মন্টেনা, ফ্রেঞ্চ মন্ডেইন, মংক কোমরনা, মুক্ষী, সাটিন, পেন্সিল বল, রেন্টি, আর্চ-এঞ্জেল, গ্রিজেল, ব্লু-চেক,কাচুরী, নোল্ডেন, ম্যাকপাই পোর্টার জাতের কবুতর।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, প্রতি বছর পাখির মেলা আয়োজন ভালো উদ্যোগ। এতে করে পাখি পালনে মানুষ উদ্ধুদ্ধ হবে।
প্রযুক্তির মাধ্যমে দিন দিন ধান উৎপাদন বাড়লেও গো-খাদ্য কমে যাচ্ছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গো-খাদ্য উৎপাদনের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, এটি করতে পারলে গবাদি পশু পালনে মানুষ উদ্ধুদ্ধ হবে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, অ্যাসোসিয়েশন অব এভিয়ান ভেটেরিনারিয়ান, চিটাগাং বার্ড ব্রিডার্স অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম ফেন্সী পিজিয়ন ব্রিডার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে মেলার আয়োজন করে।