ঢাকাFriday , 8 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৪ কেজি স্বর্ণসহ আটক ২

Link Copied!

যশোর প্রতিনিধি : জেলার শার্শার ছোটআচঁড়া মোড় থেকে চার কেজি ২৮০ গ্রাম স্বর্ণসহ দুইজনকে আটক করেছে বিজিবি।শুক্রবার সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- শার্শার পুটখালি গ্রামের রেজাউলের ছেলে বিল্লাল হোসেন ও একই গ্রামের আলী হোসেনের ছেলে ইমরান হোসেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, ছোটআঁচড়া মোড় চেকপোস্টে অভিযান চলছিল।বিজিবি সদস্যদের দেখে পাচারকারীরা বাইসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।
পরে ক্যাম্পে এনে তাদের দেহ তল্লাশি করলে ২৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন চার কেজি ২৮০ গ্রাম। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হবে।