ঢাকাFriday , 8 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : জেলার মিরসরাই উপজেলার ছোট কমলদহে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের নাম পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তির নাম মো. তৌহিদুর রহমান (২৬)।
স্থানীয় সূত্র জানায়, ভোরে চট্টগ্রাম অভিমুখি একটি ট্রাক ছোট কমলদহে পৌঁছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এই সময় ট্রাকের ভেতরে থাকা একজন নিহত ও তৌহিদ আহত হয়। তৌহিদকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।