ঢাকাFriday , 8 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় আফতাবনগর মাঠ থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের বিষয়টি জানিয়েছেন।
এসআই আব্দুল কাদের জানান, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে আফতাবনগর মাঠ থেকে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। কীভাবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে রহস্যও উদঘাটন করা সম্ভব হয়নি।
ঢাকা মেডিক্যাল কলেজ সূত্র জানায়, ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশ দুটি নিয়ে আসা হয়। লাশ মর্গে রাখা আছে।