ঢাকাThursday , 7 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক হাজতি বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তার নাম ইয়াসের আলী সুমন (৪২)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুছাপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ জেলার মো. আনোয়ার হোসেন জানান, সকালে ইয়াসের আলী বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঢাকার চকবাজার থানার একটি মাদক মামলায় গ্রেপ্তারের পর চলতি বছরের ১ এপ্রিল তাকে এ কারাগারে পাঠানো হয়।