ঢাকাWednesday , 6 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : জেলার সখীপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আনোয়ার ভান্ডারি (৬৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এতে শাহেব আলী নামে আরো একজন আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে উপজেলার বড়চওনা কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার দাড়িপাকা গ্রামের মৃত রনি শেখের ছেলে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) গোলাম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরের দিকে বড়চওনা কলেজ মোড়ে বড়চওনা থেকে কুতুবপুরগামী ব্যাটারি চালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার মারা যায় । আহত শাহেব আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।