ঢাকাWednesday , 6 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম (৯২) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মৃত্যু হয়। আব্দুর রহিম নেত্রকোনার আটপাড়া থানার মির্জাপুর গ্রামের মৃত করিম নেওয়াজের ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বুধবার ভোরে আব্দুর রহিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সকাল সোয়া ৭টার দিকে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নেত্রকোনার একটি হত্যা মামলায় আব্দুর রহিম ও তার দুই ছেলের আদালত কর্তৃক ফাঁসির দণ্ড হয়। ২০১৫ সালের ১৭ মে তাদের এই কারাগারে পাঠানো হয়। তারা কারাগারের একই সেলে থাকতেন। আব্দুর রহিম দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।