চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বাকলিয়ায় এনামুল হক মানিক (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে তাকে গুলি করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। মানিক ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হামিদ জানান, মানিককে ভোরে গুরুতর আহতাবস্থায় মেডিক্যালে আনা হয়েছে। তাকে ক্যাজুয়্যাল্টি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

