ঢাকাTuesday , 5 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ফেনসিডিলসহ আটক ২

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে এই অভিযান চালায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। আটককৃতরা হলো-মোহাম্মদ নুর আলম (৫০) ও মেহেদি হাসান (১৯)।
চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, মহাসড়কের বড় দারোগার হাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ট্রাক জব্দ ও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।