ঢাকাMonday , 4 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ১৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে সতেরো হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে উপজেলার উত্তর সোনাখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমান উদ্দিন মোল্লা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন মোরেলগঞ্জ উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মো. আব্দুল জব্বার শেখের ছেলে শামীম শেখ (৩৭) এবং ফেনী জেলার সদর উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের মো. ওবায়দুল হক হাজারীর ছেলে মো. মহিউদ্দিন হাজারী (২২)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম দুপুরে জানান, মাদকের একটি বড় চালান বাগেরহাট হয়ে পটুয়াখালীর কুয়াকাটায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শামীমের বাড়িতে অভিযান চালায়। সেখানে গিয়ে শামীম ও মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে শামীমের ঘরে তল্লাশি চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এই ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমান উদ্দিন মোল্লা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় দুজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।