ঢাকাMonday , 4 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ সবজি ব্যবসায়ী নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : জেলার সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার বরুড়া থানার শাহাপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুর রব (৫২) ও একই জেলার চান্দিনা থানার তেওনাইল গ্রামের আব্দুল হালিমের ছেলে সিদ্দিকুর রহমান (৪৫)। তারা দুজন চান্দিনা থেকে ট্রাকে করে চট্টগ্রামে সবজি নিয়ে আসছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুমিল্লা চান্দিনা থেকে সবজিবোঝাই একটি ট্রাক চট্টগ্রাম আসার পথে শীতলপুরের আবুল খায়ের স্টিল মিলের সামনে পৌঁছে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ট্রাক চালক ও সহকারী আহত হয়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবদুল্লাহ আল পাশা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে আটকে থাকা অবস্থায় দুটি লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে।