ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে এনজিও পরিচালক খুন

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোর উপশহরে দুর্বৃত্তের গুলি ও বোমায় গোলাম কুদ্দুস ভিকু (৫২) নামে এক এনজিও পরিচালক খুন হয়েছেন। ভিকু প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা নামে একটি এনজিও’র নির্বাহী পরিচালক ছিলেন। স্থানীয় পর্যায়ের এই এনজিওটি ঋণ কর্মসূচি পরিচালনা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে ভিকু উপশহর বি ব্লক বাজার থেকে পায়ে হেঁটে সি ব্লকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে দুটি গুলি ও দুটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয় এবং একটি বোমা তার দেহে বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমল হুদা জানান, খুনের কারণ ও খুনিদের এখনো শনাক্ত করা যায়নি। তবে পুলিশ অভিযান শুরু করেছে।