পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে শিশুসহ দুইজন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে পাবনা-গাছপাড়া সড়কের নুরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন সুজানগর উপজেলার হেজরামপুর গ্রামের বদিউজ্জামান। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।পুলিশ জানায়, পাবনা-গাছপাড়া সড়কের নুরপুর নামক স্থানে ঈশ্বরদী থেকে পাবনাগ্রামী সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যায়।

