ঢাকাSaturday , 2 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ছুরিকাঘাতে বন্ধু নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌর এলাকায় কথা কাটাকাটির জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন দিদারুল আলম (৩০)।
শনিবার সকালে পুলিশ এই যুবকের মরদেহ উদ্ধার করেছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হত্যার সত্যতা নিশ্চিত করেছেন। ঘাতক আব্দুল মালেক ইজু নিহত দিদারুল আলমের দীর্ঘ দিনের বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন্ধু আব্দুল মালেকের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার গভীর রাতে নিজ বাড়ির পাশের রাস্তায় দিদারুল আলমকে ছুরিকাঘাত করেন মালেক। গুরুতর অবস্থায় দিদারুল আলমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এই ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। ছুরিকাঘাত করে ঘাতক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।