ঢাকাThursday , 30 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আটক ১

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ব্যাটারিচালিত ইজিবাইক চালককে ধরে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার রাতে গাজীপুর সিটি করপোশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতের নাম রুবেল (২৪)। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালাতেন। ভুক্তভোগী শিশুটির মা আমবাগ এলাকার ভাড়া থেকে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।
কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোবারক হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই শিশুসহ তিন যাত্রী রুবেলের ইজিবাইকে করে কোনাবাড়ি থেকে বাঘিয়া এলাকায় যাচ্ছিল। পথে নছর মার্কেট এলাকায় দুই যাত্রী নেমে যায়। পরে শিশুটিকে নিয়ে চালক নির্জন পথ দিয়ে ঘুরে আমবাগ মধ্যপাড়া জালালের মার্কেট এলাকায় যায়। সেখানে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি শুরু করে। কান্নার শব্দ পেয়ে পথচারীরা এগিয়ে গিয়ে চালক রুবেলকে ধরে মারধর করে পুলিশে দেয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইজিবাইক চালক রুবেলকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।