ঢাকাThursday , 30 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্তানসহ নারী রোহিঙ্গা ও দালাল আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা এলাকা থেকে সন্তানসহ এক নারী রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। দেশের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়তে সাহায্য করার দায়ে দুই দালালকেও আটক করেছে র‌্যাব।
র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান মাহমুদ খান।