ঢাকাThursday , 30 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাকা হাতিয়ে নিতে ছিনতাইয়ের নাটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : উত্তরার দিয়াবাড়ীতে ‘রুট টু মার্কেট ইন্টারন্যাশনাল কোম্পানির’ অপরেশন অফিসার হুমায়ূন কবির (২৮) মার্কেন্টাইল ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় টাকা রাখতে অফিস থেকে বের হয়েছিলেন। পথে উত্তরার ১২ নম্বর সেক্টরের একই মালিকের আরেকটি প্রতিষ্ঠান ট্রাস্ট ফ্যামেলি নিডস থেকেও টাকা নেন।
মোটরসাইকেলে করে ব্যাংকে যাওয়ার পথে ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে তিন থেকে চারজন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। হুমায়ূনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে তারা টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি গত ২৬ নভেম্বরের। ওই ঘটনার পরপরই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই দিন ব্যাংকে টাকা জমা রাখতে হুমায়ূন কবির রুট টু থেকে ১৩ লাখ ৮০ হাজার টাকা ও ট্রাস্ট ফ্যামিলি নিডস থেকে দেড় লাখ নিয়ে যান বলে মামলায় উল্লেখ করেন।
তিনি বিষয়টি ছিনতাইয়ের ঘটনা হিসেবে উল্লেখ করলেও অনুসন্ধানে তদন্ত কর্মকর্তা দেখেন সেটা ছিল সাজানো ঘটনা। হুমায়ূন পূর্ব পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের জন্য ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন। বিষয়টি বস্তুনিষ্ঠ করতে নিজেও আহত হন।
বুধবার উত্তরা পশ্চিম থানা পুলিশ হুমায়ূনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৬ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন-তরিকুল ইসলাম (৩৪), আল-আমিন (২৫), রাজন মিয়া (২৮) ও খোরশেদ আলম (২৫)।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহ হলে হুমায়ূনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, অন্য আরো পাঁচ আসামির যোগসাজসে অর্থ আত্মসাতে উদ্দেশ্যে ছিনতাইয়ের নাটক সাজায়। তিন মাস আগে তিনি এ পরিকল্পনা করেন।
পলাতক আরেক আসামি মাসুমকে গ্রেপ্তারসহ ছিনতাইয়ের বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান আলী হোসেন।