কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। আটক মিনারা বেগম (৩০) হ্নীলা রঙ্গিখালী গ্রামের আবু বক্করের স্ত্রী। বুধবার ভোরে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ আশরাফুরজ্জামান জানান, হ্নীলা রঙ্গিখালী গ্রামে এক বাড়িতে ইয়াবার লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই মনঞ্জুরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মিনারা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদক মামলা করে বুধবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওসি।

