ঢাকাTuesday , 28 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ছুরিকাঘাতে ১ ব্যক্তি নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে জামাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত মো. আলমগীরকে (৩২) আটক করেছে।
বাকলিয়া থানার এস আই জিয়াউর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাসের চুলা নিয়ে কলোনির প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে জামাল উদ্দিনকে ছুরিকাঘাত করে আলমগীর। পরে জামালকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় আলমগীরকে আটক করা হয়।