নিজস্ব প্রতিবেদক : রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন-আব্দুর রাজ্জাক ও আব্দুল মমিন ওরফে সোহেল।
মঙ্গলবার বিকেলে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে ট্রেনযোগে গেণ্ডারিয়া রেল স্টেশনে নামে আব্দুর রাজ্জাক ও আব্দুল মমিন। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া বিস্ফোরক দ্রব্য ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়।’

