ঢাকাMonday , 27 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ আটক ১

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুরে কোটি টাকা মূল্যের হেরোইন ও দুই লাখ ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।সোমবার সকাল সাতটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আলম। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর (মোন্নাপাড়া) গ্রামের পাকা রাস্তার পাশের একটি বাঁশঝাড়ে অভিযান চালায়। এ সময় এক কেজি ৫৮ গ্রাম হেরোইন ও দুই লাখ ভারতীয় রুপীসহ আলমকে আটক করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজার মূল্যে কোটি টাকা। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।