ঢাকাMonday , 27 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের হাকিম জহিরুল কবির এ রায় দেন। গফরগাঁও উপজেলার বাসিন্দা দণ্ডদেশপ্রাপ্তরা হলেন, তোফাজ্জল হোসেন ও ফেরদৌস আলম।
নিহত হাফিজ উদ্দিন গফরগাঁও উপজেলার বাসিন্দা ছিলেন। তাকে ২০০৪ সালের নভেম্বর মাসে হত্যা করা হয় মর্মে তার স্ত্রী আক্তার খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় সাত আসামিকে খালাস দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ময়মনসিংহ কোর্টের পুলিশ পরিদর্শক নওয়াজেশ আলী মিয়া।