ঢাকাMonday , 27 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Link Copied!

যশোর প্রতিনিধি : জেলার চৌগাছায় গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার জগহাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম ইমতিয়াজ আলী।সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলচরা গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম খন্দকার জানান, এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। এ জন্য গ্রামবাসী সতর্ক ছিল। রাতে জগহাটি গ্রামের নাইম হোসেনের বাড়িতে গরু চুরির চেষ্টা করে কয়েকজন। এ সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে একজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে তার প্যান্টের পকেটে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে পরিচয় জানা যায়।