ঢাকাSunday , 26 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে গাছে যুবকের ঝুলন্ত লাশ

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব সৌদি বাজার সংলগ্ন এলাকার একটি গাছ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বেলা সাড়ে এগারটার দিকে আনুমানিক পঁচিশ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সকালে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ওই গাছে লাশটি ঝুলতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী।
তবে এ বিষয়ে আর বিস্তারিত জানাতে পারেননি পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেছুর রহমান। তিনি জানান, লাশের শরীর দিয়ে রক্ত পড়ছিল। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল বলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।