ঢাকাSunday , 26 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩৪) নামে র‌্যাবের ট্রেনিং স্কুলের একজন উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় গাজীপুরের পোড়াবাড়িতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় রোববার সকালে। সোহেল রানা সাতক্ষীরার আশাশুনি থানার বড়দল গ্রামের জিএম আব্দুর রউফের ছেলে।
গাজীপুরের পোড়াবাড়িতে র‌্যাব ট্রেনিং স্কুলের এএসপি আব্দুল মালিক সাংবাদিকদের জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশন কোরের ওয়ারেন্ট অফিসার সোহেল রানা সম্প্রতি গাজীপুরের পোড়াবাড়িতে র‌্যাবের ট্রেনিং স্কুলে যোগদান করেন। বাড়িতে ছুটি কাটিয়ে তিনি শনিবার কর্মস্থলে ফিরছিলেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল হাই জানান, দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়।