ঢাকাSunday , 26 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে মো. ইয়াসিন (২৭) নামে এক ব্যবসায়ীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার ভোরে টঙ্গী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ইয়াসিনের আপন চাচাতো ভাই আবু বকরের (২৫) বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। ঘটনার সময় ছুরির আঘাতে আহত হয়েছেন নিহতের স্ত্রী রাবেয়া। পুলিশ আবু বকরকে আটক করেছে।
ইয়াসিন মুন্সিগঞ্জ সদরের নূরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী বাজার এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। আবু বকরের বাবার নাম নূরুল আমিন।
পুলিশ ও নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, চাচা নূরুল আমিনদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল ইয়াসিনদের। ইয়াসিন পরিবার নিয়ে প্রায় ২০ বছর যাবৎ টঙ্গীতে বসবাস করে টঙ্গী বাজারে মুদি ব্যবসা করতেন। গত শুক্রবার আবু বকর টঙ্গীতে ইয়াসিনের ভাড়া বাসায় বেড়াতে আসে। রোববার ভোরের দিকে সে ছুরি দিয়ে ঘুমন্ত অবস্থায় ইয়াসিনকে এলোপাথাড়ি আঘাত করে হত্যা করে। এ সময় নিহতের স্ত্রী রাবেয়া জেগে ওঠলে তাকেও কোপ দিয়ে আবু বকর পালানোর চেষ্টা করে। স্ত্রী সন্তানদের আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসে এবং বাড়ির গেট বন্ধ থাকায় তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আহত রাবেয়াকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন জানান, জমি-জমা সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।