ঢাকাFriday , 24 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাজরীন প্রাঙ্গণে নিহতদের স্মরণ, বিক্ষোভ

Link Copied!

সাভার প্রতিনিধি : তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিহতদের স্মরণ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় দ্রুত এই ঘটনার বিচার কাজ শেষ করার দাবিতে বিক্ষোভও করেন তারা।
শুক্রবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরীন ফ্যাশনসের পুড়ে যাওয়া ভবনের প্রধান ফটকে ফুল দিয়ে নিহতদের স্মরণ করা হয়। পরে সেখানেই বিক্ষোভ করেন তারা। সকালে অশ্রুসিক্ত নয়নে নিহত শ্রমিকদের স্মরণ করেন তাদের স্বজনরা। এরপর একে একে পোশাক কারখানার শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে স্মরণ করেন।
পরে বিক্ষোভ মিছিল থেকে শ্রমিক সংগঠনগুলোর নেতা-কর্মীরা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় সব ক্ষতিগ্রস্ত শ্রমিককে অবিলম্বে ন্যায্য ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তির দাবি করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের এই দিনে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন অন্তত তিন শতাধিক শ্রমিক।