ঢাকাFriday , 24 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাফরুলে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুল থানা এলাকার একটি বাসার কক্ষ থেকে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে কাফরুলের হারম্যান মাইনার স্কুল অ্যান্ড কলেজ গলির একটি টিনশেড বাড়ির কক্ষ থেকে অজ্ঞাত পরিচয়ের ওই লাশটি উদ্ধার করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. শামীম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কক্ষটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। তালা ভেঙে ভেতর থেকে একজন পুরুষের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।