ঢাকাWednesday , 22 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ছেলের হাতে বাবা খুন

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : জেলার সালথা উপজেলার আটঘড় ইউনিয়নের নকুলহাটি গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে ৭৫ বছরের বৃদ্ধ বাবা খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহতের নাম ওহেদ মোল্যা। ঘটনার পর মাদকাসক্ত ছেলে কালা মোল্যাকে (৩৫) আটক করেছে পুলিশ।
সালথা থানার ওসি (তদন্ত) মো. ফায়েকুজ্জামান জানান, গত মধ্য রাতে একই ঘরের খাটে বাবা ও ছেলে ঘুমানোর সময় হঠাৎ ছেলে বৃদ্ধ বাবাকে ছুরি দিয়ে গলায় পোচ দেয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় রাতেই মাদকাসক্ত ছেলে কালা মোল্যাকে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।