ঢাকাTuesday , 21 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় এক যুবককে গুলি করে হত্যা

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় গুলি করে অনুপ দাস (২৬) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘের পাশের কেশব লাল রোডে এ হত্যাকাণ্ড ঘটে। অনুপ দাস পাবলা তিন দোকানের মোড়ের বেহারা এলাকার সাধন দাসের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, অনুপ দাস নগরীর পাবলা এলাকার একজন চিহিৃত মাদক বিক্রেতা ও ছিনতাইকারী। এ ছাড়া তিনি মাদকসেবনও করতেন। পুলিশের গ্রেপ্তারের ভয়ে তিনি বেশিরভাগ সময় একই এলাকায় শ্বশুর বাড়িতে আত্মগোপন করে থাকতেন। আজ ভোরে তাকে অজ্ঞাত ব্যক্তিরা পাবলা সবুজ সংঘের পাশের কেশব লাল রোডে গুলি করে হত্যা করে। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, অনুপের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের মামলা রয়েছে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, অনুপের বুকের ডান পাশে ও হাতে দুটি গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ভোরে হত্যা করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।